Tuesday, June 23, 2026

ভ্যাকসিনের দাম নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ, টুইটে আক্রমণ মমতার

Date:

Share post:

খোলা বাজারে ভ্যাকসিনের (Vaccine) অনুমতি দিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে দামের বৈষম্য রয়েছে। কেন্দ্র যে দামে ভ্যাকসিন নিয়েছে রাজ্যগুলিকে দিচ্ছে তার থেকে অনেক বেশি দামে। এই নিয়ে বুধবারই জনসভা থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে (Tweeter Handle ) এই নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। বিজেপি(Bjp)-র এক দেশ, এক দলের স্লোগানকে ভর্ৎসনা করে তৃণমূল (Tmc) নেত্রী লেখেন,“এক দেশ, এক দল, এক নেতার পক্ষে সব সময় চিৎকার করে বিজেপি। অথচ প্রাণ বাঁচাতে তাদের ভ্যাকসিনের এক মূল্য থাকছে না।

বয়স, বর্ণ, অবস্থান নির্বিশেষে প্রত্যেক ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিনের প্রয়োজন। কেন্দ্র বা রাজ্যগুলি যেই দাম দিক না কেন কোভিড ভ্যাকসিনের এক মূল্য নির্ধারণ করতে হবে।“

প্রচারসভায় মমতা বলেন, এটা ব্যবসা করার সময়

নয়। ভ্যাকসিনের দামে বৈষম্য রাখা উচিত নয়। কেন্দ্রের থেকে রাজ্যকে বেশি দামে ভ্যাকসিন কিনতে হচ্ছে। শুধু তাই নয়, বেসরকারি হাসপাতালগুলিকে আরও বেশি দাম দিতে হবে। এই সিদ্ধান্তেরও বিরোধিতা করেন মৃখ্যমন্ত্রী। তিনি বলেন, সংকটের সময় ব্যবসা না করে সবার কাছে ভ্যাকসিন পৌঁছনোই কেন্দ্রের লক্ষ্য হওয়া উচিত।

 

Advt

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...