Friday, June 12, 2026

বিশ্বে প্রথম, দেশে দৈনিক সংক্রমণ ৩ লাখের বেশি, চিন্তা বাড়াচ্ছে করোনা

Date:

Share post:

সব রেকর্ডকে ছাপিয়ে করোনার দৈনিক সংক্রমণে এগিয়ে গেল ভারত। দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে একদিনে ৩ লাখ  ১৪ হাজার ৮৩৫ জন মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বছরের করোনার প্রথম ঢেউয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ পেরোয়নি। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। দেশে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২১০৪ জনের। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা  ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৮৮০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ৪২৮।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন। যা দৈনিক আক্রান্তের প্রায় অর্ধেক। যার ফলে দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮ জন। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৮৮০ জন। করোনার এই বাড়বাড়ন্তের মাঝেই চলছে নির্বাচন ও গণ টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ১৩ কোটি ২৩ লক্ষ ৩০ হাজার ৬৪৪ জন সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশের বহু রাজ্য কারফিউ এবং লকডাউনের পথে হেঁটেছে।

দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লক্ষ ২৭ হাজার ৮২৭ আর মৃত্যু হয়েছে ৬১,৯১১ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭,৪৬৮ জন আর মৃত্যু হয়েছে ৫৬৮ জনের। কেরলে আক্রান্ত ১২ লক্ষ ৯৫ হাজার ০৬০ জন। মৃত্যু হয়েছে ৫,০০১। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২২,৪১৪ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ২২ হাজার ২০২ আর মৃত্যু হয়েছে ১৩,৭৬২ জনের। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ২৫ হাজার ০৫৯ আর মৃত্যু হয়েছে ১৩,২৫৮ জনের।

Advt

 

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...