Tuesday, March 31, 2026

এক দেশ, এক দল, এক নেতা বলে চিৎকার করে, তাহলে টিকার দাম এক নয় কেন: মমতা

Date:

Share post:

কেন্দ্র ও রাজ্য সরকারগুলির জন্য করোনা টিকার (Covid Vaccine) দামের ফারাক নিয়ে মোদি সরকারকে তুলোধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির ‘এক দেশ এক নীতি’র শ্লোগানকে কটাক্ষ করে তৃণমূলনেত্রীর টুইট, অতিমারির সংকটে মানুষের জীবন বাঁচাতে ভ্যাকসিনের এক দাম রাখতে পারছে না বিজেপি সরকার। এই প্রসঙ্গে এদিন মমতা টুইট করেন, “এক দেশ, এক দল, এক নেতা বলে সর্বক্ষণ চিৎকার করে বিজেপি। কিন্তু জীবন বাঁচাতে ভ্যাকসিনের এক দাম রাখতে পারছে না তারা। বয়স, জাতপাত, এলাকা নির্বিশেষে সমস্ত ভারতীয়কে টিকা দেওয়ার দরকার। কেন্দ্র বা রাজ্য যে-ই টাকা দিক, ভ্যাকসিনের একটাই দাম ঠিক করতে হবে ভারত সরকারকে।”

গতকালই ভ্যাকসিনের দামের বৈষম্য নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী। করোনা টিকার জন্য ১০০ কোটির তহবিলের ঘোষণা করে মমতা বলেছিলেন, কেন্দ্রকে ভ্যাকসিন দিয়েছে ১৫০ টাকায়। রাজ্যকে ৪০০ টাকায় দেবে সেরাম। এটা কেন হবে? কেন এই বৈষম্য? এখন ব্যবসা করার সময় নয়, মানুষকে বাঁচাতে হবে। এনিয়ে আমি প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দেব। কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে। সব জনগণের উপর ছেড়ে দেওয়া যায় না।

আরও পড়ুন- এক দেশ, এক টিকা, এক দাম নয় কেন? প্রচারে কেন্দ্রকে আক্রমণ কুণালের

Advt

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...