Friday, April 3, 2026

সীতারাম ইয়েচুরির পুত্রের মৃত্যুতে শোকবার্তা মোদি ও মমতার

Date:

Share post:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (sitaram yechury) বড় ছেলে আশিস ইয়েচুরির(Ashis yechury)। পুত্রের মৃত্যু সংবাদ জানিয়ে এদিন টুইট করেন শোকে পাথর বাবা সীতারাম। এই ঘটনার পর শোক বার্তা জানানোর পাশাপাশি সীতারাম ইয়েচুরির পাশে থাকার আশ্বাস দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি টুইট করে শোক বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(Mamata Banerjee)।

বৃহস্পতিবার সকালে সীতারাম পুত্র আশিস ইয়েচুরির মৃত্যুর পর টুইটে শোক বার্তা জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘শ্রী সীতারাম ইয়েচুরি জির পুত্র আশিসের দুঃখজনক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।’

পাশাপাশি সীতারাম পুত্রের মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘সীতারাম ইয়েচুরিজির পুত্র আশিসের অকাল মৃত্যু সংবাদ শুনে আমি অত্যন্ত দুঃখিত এবং শোকাহত। শোকার্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’ এই দুই শীর্ষ নেতৃত্বের পাশাপাশি এদিন টুইট করে সমবেদনা জানিয়েছেন সীতারাম ইয়েচুরির বহু শুভানুধ্যায়ী।

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সীতারাম ইয়েচুরির (sitaram yechury) বড় ছেলে আশিস ইয়েচুরি। আজ সকালে মৃত্যু হয় তাঁর। পুত্রের মৃত্যুসংবাদ জানিয়ে বাবা সীতারাম বলেন, যে চিকিৎসক, নার্স ও শুভানুধ্যায়ীরা এই কঠিন সময়ে পাশে ছিলেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...