Saturday, June 27, 2026

অক্সিজেন সরবরাহ নিয়ে প্রতিটি রাজ্যে নতুন গাইডলাইন পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

দেশজুড়ে ক্রমশ প্রকট হচ্ছে অক্সিজেন সংকটের চিত্র। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে নড়েচড়ে বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে নতুন গাইডলাইন ( new circular) জারি করে বলা হয়েছে, কোনও রাজ্যের কোথাও যাতে মেডিকেল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে কোথাও বাধা না হয় সেই দিকে সমস্ত জেলাশাসকদের এবং পুলিশ সুপারদের নজর দিতে হবে। মেডিকেল অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে কোথাও সমস্যা তৈরি হলে তার দায় বর্তাবে জেলাশাসক ও পুলিশ সুপারদের উপরে। স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে এই গাইডলাইন জারি করেছে কেন্দ্র। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। কন্ট্রোল রুম পরিচালনা করবে পাঁচ সদস্যের বিশেষ একটি টিম। রাজ্যে প্রতিদিন কত মেট্রিক টন অক্সিজেন উৎপাদন হচ্ছে তার হিসেব রাখার পাশাপাশি চাহিদা, জোগান এবং ঘাটতিরও হিসেব রাখা হবে। একই সঙ্গে আগামী দিনে কত অক্সিজেন প্রয়োজন সে দিকেও নজর রাখবে এই কন্ট্রোল রুম। প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতালে কত অক্সিজেন মজুত রয়েছে, আরো কত দরকার তাও খতিয়ে দেখবে কন্ট্রোল রুম। প্রতিটি কোভিড হাসপাতালে কত অক্সিজেন লাগতে পারে তার রূপরেখা তৈরি করা হবে। একই সঙ্গে ন্যাশনাল হেলথ পোর্টালে চাহিদা-জোগানের তথ্যপঞ্জি তৈরি করে প্রতি সপ্তাহে মেডিকেল অক্সিজেনের পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...