Friday, March 27, 2026

তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সাধন পাণ্ডে

Date:

Share post:

মদন মিত্রের (Madan Mitra) পর এবার মন্ত্রী সাধন পাণ্ডে (Sadhan Pandey)। তীব্র শ্বাসকষ্টের (Breathing Problem) ফলে মানিকতলা (Maniktala) কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী সাধন পাণ্ডেকে ভর্তি করা হয় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদের করোনা টেস্ট করা হবে।

প্রসঙ্গত, দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave)। সংক্রমণ ও মৃত্যুর নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এই মুহূর্তে বাংলায় ম্যারাথন ভোট পর্ব চলছে। এখানেও হু হু করে বাড়ছে মারণ ভাইরাসের দাপট। বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রার্থীরা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। মৃত্যুও ঘটেছে।

এরই মধ্যে সাধন পাণ্ডের শ্বাসকষ্ট উদ্বেগ বাড়িয়েছে তাঁর অনুগামীদের মধ্যে। গতকাল, প্রবল শ্বাসকষ্ট নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।

Advt

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...