Thursday, June 25, 2026

কাকতালীয় ? মোদির সভা বাতিলের পরই প্রচারে নিষেধাজ্ঞা! কমিশনকে তোপ অভিষেকের

Date:

Share post:

‘এই সিদ্ধান্ত কি কাকতালীয়?’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুক্রবারের বঙ্গসফর বাতিল করার পরই নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন (Election Commission) কমিশনের এই সিদ্ধান্ত কি নিতান্তই কাকতালীয়?
টুইটে সেই প্রশ্ন তুলে কমিশনের উদ্দেশ্যে তোপ দাগলেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

প্রসঙ্গত কোভিড পরিস্থিতি বিবেচনা করে মোদির শুক্রবারের বঙ্গ- সফর বাতিল করা হয়েছে৷
ভোটপর্বের শুরু থেকেই তৃণমূল কংগ্রেস (TMC) অভিযোগ জানাচ্ছে, কমিশন বিজেপির নির্দেশেই কাজ করছে৷ এক টুইটে ফের সেই অভিযোগই এনেছেন অভিষেক। তাৎপর্যপূর্ণ
প্রশ্ন তুলে বলেছেন, মোদির সফর বাতিল হওয়ার কারণেই কি নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন? পাশাপাশি নির্বাচন কমিশনকে বিঁধে লিখলেন, “এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল ৷ এটা কার্যকর হল প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর৷” অভিষেক পাশাপাশি দাবি করেছেন, “৫০০ মানুষের উপস্থিতিতে জনসভাতেও নিষেধাজ্ঞা জারি করুক কমিশন৷ বাংলা এখন কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত৷ আর রাজনৈতিক পর্যটক-বাহিনী ব্যস্ত বাংলার সঙ্গে যুদ্ধ করতে”৷

প্রসঙ্গত, নির্বাচন কমিশন রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে বৃহস্পতিবার রাতে৷ তার পরই নিজের সব ক’টি নির্বাচনী জনসভা বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamara Banerjee) । তিনি বলেছেন, বাকি ২ দফা ভোটের প্রচার সারবেন ভার্চুয়ালি৷ পাশাপাশি সব সভা বাতিল করেছেন অভিষেকও

Advt

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...