Tuesday, June 23, 2026

যে কোনও প্রশ্নের উত্তর দিতে ২৪ এপ্রিল ফেসবুক লাইভে জনতার দরবারে অভিষেক

Date:

Share post:

গত বছর করোনা আবহে বাংলার মানুষের পাশে বিজেপির নেতা, কর্মীদের দেখা যায়নি। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তখন মানুষের দুয়ারে পৌঁছেছিল সাহায্যের ডালি নিয়ে। আজ করোনার গ্রাফ যখন আবার ওপরে উঠছে তখন বিজেপির বহিরাগত নেতারা বাংলা দখলের লক্ষ্যে বাংলায় আসছেন নিয়মিত। বাংলার মানুষের জীবন, মৃত্যু নিয়ে তাঁরা বিন্দুমাত্র ভাবিত নন। এই চাঁচাছোলা বক্তব্য নির্বাচনী প্রচারে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
তার সাফ কথা, বাংলার মানুষ জানে তাদের বিপদে, দুঃখে তাদের পাশে সারা বছর থাকবেন তাদের নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-ই, কোনও বহিরাগত নেতা নয়।
শনিবার ২৪ এপ্রিল এমনই যে কোন বিষয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে ফেসবুক লাইভে থাকবেন তৃণমূল যুব সভাপতি অভিষেক । সন্ধে ৭ টায় নিজের ফেসবুক পেজে সরাসরি যে কোনও প্রশ্নের উত্তর দেবেন তিনি। ‘ASK ME ANYTHING ‘ শীর্ষক এই লাইভ অনুষ্ঠানে রাজ্যের নির্বাচন, বর্তমান কোভিড পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা, নির্বাচন কমিশনের ভূমিকার মতো যে কোনও প্রশ্নের উত্তর দেবেন সাংসদ অভিষেক । তাই এখন থেকেই প্রস্তুত হন ফেসবুক লাইভে কোন প্রশ্ন আপনি করবেন তৃণমূল যুব সভাপতিকে।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...