Monday, April 6, 2026

রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স, এবার ভারতে একদিনে করোনা আক্রান্ত ৩,৩২,৭৩০! মৃত্যু ২২৬৩ জনের

Date:

Share post:

দেশজুড়ে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়ছে। এই পর্বে চালিয়ে খেলছে মারণ ভাইরাস। সংক্রমণের নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড।

আরও পড়ুন-কাকতালীয় ? মোদির সভা বাতিলের পরই প্রচারে নিষেধাজ্ঞা! কমিশনকে তোপ অভিষেকের

এবার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। এই সময়ে দেশে ২,২৬৩ জন রোগীর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লক্ষ ৯৩ হাজার ২৭৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৬ লক্ষ ৪৮ হাজার ১৫৯ জন। মোট মৃত ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬ জন। গতকাল পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ১৩ কোটি ৫৪ লক্ষ ৭৮ হাজার ৪২০ জন। আজ, শুক্রবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...