Sunday, June 28, 2026

করোনার জের : ব্যাঙ্ক খোলা থাকবে ১০ টা থেকে ২ টো পর্যন্ত

Date:

Share post:

করোনা সংক্রমনের জের। তাই সাময়িক কিছু রদবদল আনা হচ্ছে ব্যাঙ্কের নিয়মে। গত বছরের মতো এ বছরও( covid situation) করোনা সংক্রমণে প্রচুর ব্যাঙ্ক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন ব্যাঙ্ক কর্মীর। তাই ব্যাঙ্ক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সম্প্রতি বৈঠকে বসে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। ওই বৈঠকেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, ব্যাঙ্কের কাজের সময়সীমা কমিয়ে দেওয়া হবে। ব্যাঙ্কগুলি সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে। কর্মীদের উপস্থিতির হার অর্ধেক করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্মীদের রোটেশন অনুযায়ী কাজে আসার কথাও ওই গাইডলাইনে বলা হয়েছে। বৈঠকের পর নির্যাস জানিয়ে ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিটি ব্যাঙ্ক চিঠি পাঠানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের দেওয়া চিঠিতে একটি প্রস্তাব রাখা হয়েছে। বলা হয়েছে ব্যাঙ্কে অযথা ভিড় এড়াতে গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে ব্যাঙ্কের কাজ করে দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিশেষ করে টাকা তোলা এবং জমা দেওয়ার মত কাজে বিশেষ গুরুত্ব দেওয়া। তবে কবে থেকে এই নতুন নিয়ম চালু হবে সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

Advt

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...