Sunday, April 12, 2026

আগামী ২ মাস দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে, জানাল কেন্দ্র

Date:

Share post:

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র জানিয়েছে, নিখরচায় ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে দেশের ৮০ কোটি মানুষকে।

কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্নযোজনায় চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়া হবে। ৫ কেজি চাল-গম দেওয়া হবে ৮০ কোটি মানুষকে। সেজন্য ২৬ হাজার কোটি টাকার বেশি খরচ করতে হবে সরকারকে।

আরও পড়ুন-সেন্ট্রাল ভিস্তার বদলে দেশবাসীকে বিনামূল্যে টিকা দিন, মোদিকে কটাক্ষ মহুয়ার

আগামী মে ও জুন মাসে ৮০ কোটি মানুষ বিনামূল্যেই এই রেশন পাবেন। ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে তাঁদের। এদিকে আজই ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, সম্ভাব্য সব রকম উপায়েই অক্সিজেনের ট্যাঙ্কারগুলিকে যাতে দ্রুত হাসপাতালগুলিতে পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করছে কেন্দ্র। এরই পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২৩টি মোবাইল অক্সিজেন প্লান্ট নিয়ে আসা হবে জার্মানি থেকে। এক সপ্তাহের মধ্যেই প্লান্টগুলি চলে আসবে দেশে।

Advt

Related articles

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...