Monday, April 6, 2026

কর্ণাটকে ফুটপাতে রোগী, করোনায় দেশকে ডোবালেন মোদি

Date:

Share post:

ফুটপাতে পড়ে রয়েছে একের পর এক রোগী। কর্ণাটকের বিদরে হাসপাতালের সামনের ফুটপাতে শুয়ে রয়েছে একাধিক করোনা রোগী। ইতিমধ্যেই ৬০০ শয্যাবিশিষ্ট বিদরের ওই হাসপাতালে আর একটাও বেড খালি নেই। এক রোগীর কথায়, গত চার দিন ধরে ফুটপাতেই রয়েছেন তিনি। তাঁর কোভিড টেস্ট করা হলেও এখনও রিপোর্ট আসেনি। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, গুরুতর শ্বাসকষ্ট নিয়েও বহু রোগীকে রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে।

বিদরের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই। হাসপাতালে শুধু সঙ্কটজনক রোগীদেরই ভর্তি নেওয়া হচ্ছে। বিতর্ক শুরু হয়েছে এই বক্তব্যেকেই কেন্দ্র করে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার টুইট করে লিখেছেন, “হৃদয়বিদারক, বীভৎস!… ইয়েদুরাপ্পা সরকারের নিষ্ঠুর, অমানবিক, গাফিলতি ক্ষমার অযোগ্য।”

আরও পড়ুন-করোনা রোগীদের প্রাণ বাঁচাতে ২২ লক্ষের গাড়ি বিক্রি করলেন ‘অক্সিজেন ম্যান’ শাহনওয়াজ

সম্প্রতি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বলেন,”আগামী কিছু দিন অহেতুক বাড়ির বাইরে বেরোবেন না।” ইতিমধ্যেই করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন জেডিএস সুপ্রিমো এইচডি দেবেগৌড়া। সূত্রের খবর, ডায়ালিসিসের মতো জরুরি চিকিৎসার জন্য কিছু শয্যা রেখে বাকি সমস্ত শয্যাই কোভিড চিকিৎসায় ব্যবহার করা হবে বলে বৃহস্পতিবার ঘোষণা করেছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এই নিয়ম কার্যকর হবে বেঙ্গালুরুর সমস্ত সরকারি হাসপাতাল তো বটেই বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেও।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...