Saturday, April 4, 2026

করোনা বিধি অবিলম্বে কার্যকর করতে হবে নির্বাচন কমিশনকে, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

কোভিডের আবহে নির্বাচনী প্রচার বন্ধের মামলার শুনানিতে গতকাল কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের আচরণে ক্ষোভ প্রকাশ করেছিল। এরপরই সন্ধ্যায় নির্বাচন কমিশন সমস্ত রকমের রাজনৈতিক মিটিং-মিছিল, রোড শো করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ।

এবাার  সাধারণ মানুষও যাতে করোনা বিধি মেনে চলে, কমিশনকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।
পাশাপাশি হাইকোর্ট গতকাল এই ব্যাপারে হলফনামা চায় কমিশনের কাছে ।
আজ শুক্রবার হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানিয়েছে নির্বাচন কমিশন । তবে সাধারণ মানুষও যাতে করোনা বিধি পালন করে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্বাচন কমিশনকে নেওয়ার নির্দেশ দিয়েছেে কলকাতা হাইকোর্ট । শহর-গ্রাম, সর্বত্র মানুষ যাতে মাস্ক ব্যবহার করে সেটা নিশ্চিত করতে হবে কমিশনকে । প্রয়োজনে তার জন্য অফিসার নিয়োগ করতে হবে কমিশনকে ৷ এমনই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ।
এরই পাশাপাশি সাধারণ মানুষ যাতে করোনা বিধি পালন করে, সে ব্যাপারে রাজ্য প্রশাসনকেও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।
যদিও 500 জনের কম জনসংখ্যা নিয়ে করোনা বিধি মেনে রাজনৈতিক সভা সমাবেশ করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন । কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কলকাতা হাইকোর্ট । আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...