Friday, June 26, 2026

ভ্যাকসিন নেই! দ্বিতীয় ডোজ না পেয়েই খালি হাতে ফিরলেন অশোক

Date:

Share post:

করোনা সংক্রমণে গোটা বিশ্বকে ছাপিয়ে শীর্ষে ভারত। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ। প্রাণ হারিয়েছেন ২৬২৪ জন। দেশের সঙ্গে সঙ্গে রেহাই পাইনি বাংলাও। গত ২৪ ঘন্টায় রাজ্যেও রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। একদিকে যখন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে অন্যদিকে তীব্র সংকট দেখা দিয়েছে কোভিড ভ্যাকসিনের। রাজ্যের একাধিক জেলায় লম্বা লাইন দিয়েও ভ্যাকসিন মিলছে না। সেরকমই প্রতিষেধকের দ্বিতীয় ডোজ় নিতে গিয়ে খালি হাতে ফিরতে হল শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে। ভ্যাকসিন সেন্টারে গিয়ে তাঁকে শুনতে হল যে করোনা টিকা নেই।

করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরেও উঠেছেন। করোনার প্রথম ডোজ পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ডোজ নিতে গিয়ে অশোক ভট্টাচার্যকে শুনতে হল, ‘টিকা নেই।’ অশোক ভট্টাচার্য বলেন, ‘করোনা মোকাবিলায় প্রশাসন ঠিক মতো কাজ করতে পারছে না। সবেতেই ঢিলেমি দেখা যাচ্ছে। করোনার টিকা মানুষকে দেওয়া হচ্ছে না। হাসপাতাল গুলি বলছে টিকা শেষ হয়ে গেছে। করোনা আক্রান্ত হলে সেই রোগীদের হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না কারণ বেড নেই। অক্সিজেন সিলিন্ডারের পর্যাপ্ত যোগানও নাকি নেই। আমিও দ্বিতীয় ডোজ নিতে গিয়ে পাইনি’। এ দিন এই সামগ্রিক সমস্যার কথা জানিয়ে শিলিগুড়ি পৌর নিগমে প্রশাসকের কাছে স্মারকলিপিও জমা দেয় বামেরা।

আরও পড়ুন- মানিকতলায় মুখোমুখি তৃণমূল-বিজেপির সভা, তুমুল উত্তেজনা

Advt

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...