Monday, April 6, 2026

সকল আমেরিকাবাসীর টিকা না হওয়া পর্যন্ত ভারতে ভ্যাকসিনের কাঁচামাল না পাঠানোর সিদ্ধান্ত আমেরিকার

Date:

Share post:

“আপনি বাঁচলে বাপের নাম”! মার্কিন প্রশাসনের (US Goverment) পক্ষ থেকে ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, আগে আমেরিকার সমস্ত মানুষকে করোনা টিকা (Corona Vaccine ) দেওয়া হবে। তারপর তা রপ্তানি (Export) করা হবে ভারতে। এক্ষেত্রে বাউডেন সরকারের সিদ্ধান্ত একেবারেই অমূলক নয়, আগে নিজের দেশের মানুষকে বাঁচিয়ে তারপর অন্যদিকে তারা যে তাকাবে সেটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্য, এই ছোট্ট বিষয়টা বুঝতে পারেন না ভারতের প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)।

করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave){আছড়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত ভারতবাসী। শুরু হয়েছে মৃত্যু মিছিল। টিকা নেই, অক্সিজেন নেই। অথচ, কিছুদিন আগে পর্যন্ত এদেশ থেকে বিদেশে লক্ষ লক্ষ টাকা রপ্তানি করেছে মোদি সরকার। যা অদূরদর্শীতার সামিল।

আমেরিকা টিকার কাঁচামাল (Vason Raw Material) রফতানিতে বিধিনিষেধ এনেছে। এই মহামারীর সময়, কেন এমন কঠোর সিদ্ধান্ত নিল জো বাইডেনের প্রশাসন! যেখানে বন্ধু দেশ ভারতের মানুষ টিকা পাচ্ছেন না, মৃত্যু মিছিল লেগেছে। সেখানে আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজের দেশবাসীর টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তাই রফতানিতে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

তবে ভারত একাধিকবার আমেরিকার কাছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছে। কিন্তু, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ”এই মুহূর্তে আমেরিকায় জোরকদমে চলছে টিকা দেওয়ার কাজ। তাতে যাতে ঘাটতি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আগামী ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকার প্রত্যেককে টিকা দেওয়ার লক্ষ্য নিয়েছে দেশ। তাই এই মুহূর্তে রফতানি করা যাবে না টিকার কাঁচামাল। আগে দেশের মানুষের কথা ভাবা হচ্ছে। তাই টিকার কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’’

আরও পড়ুন:দলের খেলায় ক্ষুব্ধ রোহিত, ঘুরে দাড়াতে মরিয়া মুম্বই ব্রিগেড

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...