Friday, June 26, 2026

মোদি সরকারের অদূরদর্শিতার জন্যই ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, তীব্র আক্রমণ পিকের

Date:

Share post:

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতি(situation) ভয়াবহ আকার নিয়েছে। অক্সিজেনের অভাবের জন্য একের পর এক হাসপাতালে মৃত্যু হচ্ছে রোগীদের। দেশে ফের করোনার এহেন বাড়বাড়ন্তের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর ব্যর্থতা ও অদূরদর্শিতাকে দায়ী করলেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর(Prashant Kishor)। পাশাপাশি অক্সিজেনের ঘাটতি বেডের অভাব ওষুধের সংকট নিয়ে নরেন্দ্র মোদিকে(Narendra Modi) তীব্র আক্রমণ শোনালেন পিকে। জানিয়ে দিলেন, করোনার প্রথম ধাক্কা সঠিকভাবে সামলাতে পারেনি কেন্দ্র। দ্বিতীয় ধাক্কাতেও সরকারের অদূরদর্শিতা ও অব্যবস্থা প্রকাশ্যে চলে এসেছে।

দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের ঘাটতি যেভাবে প্রবল আকার ধারণ করেছে তা শিউরে ওঠার মত। অক্সিজেনের অভাবে একের পর এক হাসপাতালে রোগীর মৃত্যুর খবর আসছে। এই পরিস্থিতিতে টুইট করে সরাসরি মোদি সরকারকে আক্রমণ করেন প্রশান্ত কিশোর। টুইটে তিনি লেখেন, “করোনা সমস্যার সঠিকভাবে মোকাবিলা করা হয়নি। প্রথম ঢেউয়ের সময় হঠকারী এবং বাজেভাবে কার্যকর হওয়া লকডাউনে এই ভাইরাসের সংক্রমণের থেকে বেশি মানুষ মারা গিয়েছেন। আর দ্বিতীয় ধাক্কায় অক্সিজেন, ওষুধ এবং হাসপাতালের বেডের অভাবে করোনার থেকে বেশি মানুষ মারা যাচ্ছেন। আর এই দুই ঘটনার জন্য দায়ী একটি বিষয়ই। সেটা হল সরকারের অদূরদর্শিতা এবং অব্যবস্থা।”

আরও পড়ুন:ভয়াবহ সংকটেও কালোবাজারি, দিল্লিতে ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর অক্সিজেন সিলিন্ডার

প্রসঙ্গত, এর আগে ও দেশে বাড়তে থাকা করো না পরিস্থিতি ও ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার জন্য সরাসরি মোদি সরকার কে আক্রমণ শানিয়ে টুইট করেছিলেন প্রশান্ত কিশোর। টুইটারে তিনি লেখেন, ‘যেকোনো সমস্যা সামলাতে মোদি চার ধরনের পন্থা অবলম্বন করেন। ১. প্রথমে সমস্যাটিকে বুঝতে না পেরে দূরদর্শিতার অভাবে সেটিকে অগ্রাহ্য করেন। ২. হঠাৎ বিষয়টির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে এসে জয়ের মিথ্যে দাবি করেন। ৩. তারপরও যদি সমস্যা থাকে সে ক্ষেত্রে তা অন্যদের দিকে ঠেলে দেন। ৪. সবশেষে পরিস্থিতির উন্নতি হবে ‘ভক্ত’দের নিয়ে এসে সাফল্যের কৃতিত্ব দাবি করেন।’

Advt

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...