Monday, April 6, 2026

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন জোফ্রা

Date:

Share post:

এবার চোটের জন‍্য আইপিএল ( ipl) থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চারে( jofra archer ) শুক্রবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমটাই সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল। চোটের কারণেই সরে দাড়ালেন ইংল‍্যান্ডের এই বোলার। চলতি আইপিএলে রাজস্থান রয়‍্যালস দলে রয়েছেন জোফ্রা। এর আগে চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন বেন স্টোকস। এবার জোফ্রা সরে যাওয়ায় চিন্তায় রাজস্থান শিবির।

এদিন ইংল‍্যান্ড ক্রিকেট বোর্ড তরফ থেকে শুক্রবার বলা হয়েছে, “আর্চার সবে সুস্থ হলেও এখন খেলার অবস্থায় নেই। ইসিবি ও সাসেক্স দলের মেডিক্যাল বিভাগ ওর স্বাস্থ্যের প্রতি নজর রাখছে। আগামী সপ্তাহ থেকে জফ্রা অনুশীলন শুরু করবে।”

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে টি-২০বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপে নিজেকে প্রস্তুত করতে মরিয়া আর্চার।

আরও পড়ুন:মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক প্রণব গঙ্গোপাধ্যায়ের জীবনাবসান

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...