Saturday, June 27, 2026

মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক প্রণব গঙ্গোপাধ্যায়ের জীবনাবসান

Date:

Share post:

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক প্রণব গঙ্গোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধে ৭ টা নাগান তিনি মারা গিয়েছেন। বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রণব গঙ্গোপাধ্যায়ের আদি বাড়ি হাওড়ায়। তবে তিনি কলকাতায় পার্ক সার্কাসের বেনিয়াপুকুরের বাড়িতে থাকতেন। টানা ১২ বছর সবুজ মেরুন জার্সি গায়ে খেলেছিলেন তিনি। এক বছর মোহনবাগানকে নেতৃত্বও দিয়েছিলেন। মোহনবাগানে তাঁর স্মরণীয় বছর ১৯৬৯। ওই বছর মোহনবাগানকে আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে জোড়া গোল করেছিলেন প্রণব গঙ্গোপাধ্যায়। ৩–১ ব্যবধানে জিতেছিল মোহনবাগান। মোহনবাগানের হয়ে একটি গোল করেছিলেন সুকল্যাণ ঘোষ দস্তিদার।

আরও পড়ুন-করোনা- চিকিৎসায় নতুন শস্ত্র ! ভারতে ছাড়পত্র পেল জাইডাস-এর Virafin

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ক্লাব সচিব সৃঞ্জয় বোস। তিনি বলেন, “তাঁর মতো ফুটবলারকে গতবার জীবনকৃতি সম্মান দিতে পেরে সত্যিই আমরা গর্বিত ছিলাম। যদিও কোভিডের কারণে কোনও অনুষ্ঠান করা সম্ভব হয়নি। খারাপ লাগছে, তাঁর মতো ফুটবলারের হাতে কোনও অনুষ্ঠান করে এই সম্মান তুলে দিতে পারিনি বলে।”

মাঠে দারুণ জনপ্রিয় ছিলেন প্রণব গঙ্গোপাধ্যায়। সবাই তাঁকে খুব শ্রদ্ধা করতেন। খেলা ছাড়ার পরও নিয়মিত মোহনবাগান তাঁবুতে আসতেন। তাঁর মৃত্যুতে ময়দানে শোকের ছায়া। লন্ডনে থাকেন তাঁর কন্যা ও পুত্র প্রদীপ্ত গঙ্গোপাধ্যায়। বাবার মৃত্যুর খবর পেলেও এই অবস্থায় শহরে আসা নিয়ে চিন্তায় তাঁরা।

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...