Monday, April 6, 2026

পরিস্থিতি ভয়াবহ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ১৬ হাজার

Date:

Share post:

রেকর্ড হারে করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে। এবার দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে ১৬ হাজার ছুঁইছুঁই।  গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন, মৃত্যু হয়েছে ৫৭ জনের। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪২৫ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৮০০ জন। চিন্তা বাড়িয়ে কমছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৬.৫৯ শতাংশ।

শুধুমাত্র কলকাতাতেই সংক্রমণ প্রায় ছুঁয়ে ফেলেছে ৪ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭৯ জন। মৃত্যু ১৮ জনের। কার্যত একই অবস্থা উত্তর ২৪ পরগণার। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৩ হাজার ১৪০ জনের। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৫ জন। এদিকে, করোনা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগণা ও হাওড়াতেও। দুই জেলাতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত যথাক্রমে ৯৮৬ ও ৮৮৯জন।

আরও পড়ুন- খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কৈলাসের, ‘২৯ আসনেই হারাবো’, পাল্টা জ্যোতিপ্রিয়

Advt

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...