Saturday, April 4, 2026

করোনা মোকাবিলায় অবশেষে ভারতকে সাহায্যের আশ্বাস বাইডেন প্রশাসনের

Date:

Share post:

করোনা মোকাবিলায় শেষপর্যন্ত ভারতকে বাড়তি সাহায্যের আশ্বাস দিয়েছে বাইডেন (Joe Biden) প্রশাসন৷ তবে এজন্য দিল্লিকে রীতিমতো পরিশ্রম করতে হয়েছে।

ভারতে করোনা প্রতিষেধক টিকা (Corona-vaccine) তৈরির প্রয়োজনীয় কাঁচমালের একাংশ আসে আমেরিকা (America) থেকে৷ কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে দিল্লিকে জানানো হয়, প্রত্যেক আমেরিকানের টিকাকরণ না হওয়া পর্যন্ত তারা ভারতে টিকা তৈরির কাঁচামাল পাঠাতে পারবেনা৷ এর ফলে ভারতে করোনা ভ্যাকসিন উৎপাদন সংকটে পড়ার আশঙ্কায় আসরে নামে এ দেশের পররাষ্ট্রমন্ত্রক৷ আমেরিকার কাছে কাঁচামাল সরবরাহের আর্জি জানায়৷ বাইডেন প্রশাসন রাজি হয়না৷ দীর্ঘ আলোচনা করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর৷

অবশেষে, ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে এক টুইটবার্তায় মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিনকেন, ‘সহযোগী’ ভারতকে বাড়তি সাহায্য করার আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেছেন, “ভয়ানক করোনা প্রাদুর্ভাবের সময় ভারতের মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি। ভারতের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা বাড়তি সাহায্য করবো।”
ব্লিনকেনের এই টুইটের কিছুক্ষণ পরই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভ্যানও ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাহায্যের আশ্বাস দেন।

মার্কিন প্রশাসনের জারি করা বিধিনিষেধের কারণে বেশ কিছুদিন ধরেই কাঁচামাল পাঠানো হচ্ছিল না। ফলে ৩৫ টিরও বেশি গুরুত্বপূর্ণ কাঁচামালে টান পড়ে৷ ভ্যাকসিন উৎপাদক সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (SII) মতো সংস্থা উদ্বেগ প্রকাশ করে।যদিও সেরাম CEO আদর পুনাওয়ালা দাবি করেছিলেন, আমেরিকার টালবাহানার জন্য কোভিশিল্ডের উৎপাদনে কোনও প্রভাব পড়ছে না। তবে ধাক্কা খাচ্ছে নোভাভ্যাক্সের উৎপাদন।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে আর্জি জানিয়েছিলেন খোদ পুনাওয়ালাও।

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...