Tuesday, June 23, 2026

দর্শনার্থীদের জন্য ফের বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দিরের ফটক

Date:

Share post:

অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। করোনার রাশ টানা তো দূর, বাড়ছে মৃত্যু মিছিল। এই অবস্থায় দর্শনার্থীদের জন্য ফের একবার বন্ধ হয়ে গেল পুরীর জগন্নাথ দেবের মন্দির। শনিবার এই সিদ্ধান্তের কথা জানায় শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA)। আপাতত চলতি বছরের ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ।

হু হু করে বাড়ছে সংক্রমণ। এর মাঝে দর্শনার্থীদের জন্য মন্দির খুলে রাখা হবে কিনা, তা নিয়ে বৈঠকে বসেন মন্দির কর্তৃপক্ষ। সেই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত হয়। মন্দিরের মুখ্য প্রশাসক ড. কৃষ্ণ কুমার জানিয়েছেন, মন্দিরের সেবায়েতদের কথা মাথায় রেখেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হল। কারণ সেবায়েতরা প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থীর সংস্পর্শে আসেন। ফলে তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ছে।” তিনি জানান, সেবায়েতরা আক্রান্ত হলে মন্দিরের নিত্যনৈমিত্তিক কাজ চালানো মুশকিল হবে। শনিবারের বৈঠকে রথযাত্রা নিয়েও আলোচনা করা হয়।

তবে দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ থাকলেও  দেবালয়ে আচার অনুষ্ঠান নিয়ম মেনেই পালন করা হবে বলে জানানো হয়েছে। রথের নির্মাণকার্যের প্রস্তুতিও রীতি মেনেই করা হবে।  কোভিড বিধি মেনেই ১৫ মে থেকে চন্দন যাত্রা শুরু হবে। অর্থাৎ ওইদিন থেকেই তিনটি রথ তৈরির কাজ শুরু হবে। তবে সেবায়েতদের জন্যও মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি মন্দিরের সেবায়েত, প্রসাশনিক কর্তা ও মন্দিরের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মচারীদের দ্রুত টিকাকরণ করানো হবে বলে জানা গেছে।

Advt

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...