Saturday, April 4, 2026

জাতি, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে সচেতনতার বার্তা দিলেন রাজ

Date:

Share post:

‘আজ আমি রাজনৈতিক কোনও কথা বলতে আসিনি, সিনেমার কথাও বলবনা, আজ আপনাদের সতর্ক থাকার কথা বলতে লাইভে এসেছি আমি। যেভাবে করোনা বাড়ছে, যেভাবে কাছের মানুষদের চলে  যেতে হচ্ছে,।আপনারা দয়া করে সতর্ক থাকুন। মাস্ক পড়ুন, দূরত্ব বজায় রাখুন। স্যানিটাইজ করুন। জাতি, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে  গিয়ে মানুষের পাশে দাঁড়ান। মানুষের জন্য ভাল কথা বলুন। এই সময় মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের। সবাই সবার পাশে দাঁড়ান, সবাইকে উৎসাহ দিন। কারণ  কোথাও বেড নেই, অক্সিজেন নেই, ওষুধ নেই, তাই এই সময় মনুষ্যত্ব দেখানো উচিৎ। যেটুকু সাহায্য করা যায় আমরা একে অপরকে করব। সুস্থ থাকুন, ভাল থাকুন।’ মহামারীর সময় রবিবার ফেসবুক লাইভ করে এরকমই বার্তা দিলেন বারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। শুধুমাত্র সচেতন করতেই আর মানুষের পাশে থাকার জন্যই এরকম বার্তা দেন তিনি। পাশাপাশি তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে তিনি মর্মাহত বলে রবিবার একটি টুইটও করেন রাজ।

প্রসঙ্গত তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী চট্টোপাধ্যায়ও করোনায় আক্রান্ত। হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। ছোট্ট ইউভানকে নিয়ে দিন কাটাচ্ছেন রাজ চক্রবর্তী। নিজের কেন্দ্রে ভোট মিটতেই রাজ্যবাসীর কাছে মানুষকে সাহায্যের হাত বাড়ানোর বার্তা দেন তিনি।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...