Wednesday, June 24, 2026

ভোটের আগেই খোদ কলকাতার বুকে রাজনৈতিক সংঘর্ষ, আহত ১৪

Date:

Share post:

সপ্তম দফা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত তিলোত্তমা। রবিবার ট্যাংরার মথুরবাবু লেনে গেরুয়া শিবিরের সঙ্গে তৃণমূলের খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশ সূত্রের খবর, ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে  দু’দলের মধ্যে বচসা হয়। জল এতটাই গড়ায় যে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়।সংঘর্ষের জেরে ১৪ জন আহত হয়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। থমথমে গোটা এলাকা।

জানা গেছে, রবিবার রাতে ট্যাংরার মথুরবাবু লেন এলাকায় বিজেপির ফেস্টুন ছেঁড়া নিয়ে তৃণমূল সমর্থকদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাঁদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানায়, এসব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তবে শনিবার রাতে পরিস্থিতি শান্ত হয়ে গেলেও রবিবার দুপুরে ফের অশান্তি শুরু হয়। এদিন এলাকায় বিজেপি একটি পথসভার আয়োজন করেছিল। অভিযোগ, তা ভণ্ডুল করতে তৃণমূলের কর্মী, সমর্থকরা ফের হামলা চালায়। বাঁশ, রড নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। চলে ইটবৃষ্টি। এতে দু’পক্ষের ১৪ জন আহত হয়েছেন। বিজেপির দাবি, আহতরা সকলেই তাঁদের দলের কর্মী।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...