Tuesday, June 23, 2026

বীরভূম থেকেই উন্নয়ন শুরু হবে, ফের দাবি দিলীপের

Date:

Share post:

বীরভূমের লোক ভয় পায় না । যত বোমাবাজি হচ্ছে, আমাদের কর্মী সমর্থকদের ওপর আক্রমণ হচ্ছে, তত ভোটের পার্সেন্টেজ বাড়ছে। এভাবেই রবিবার বীরভূমের প্রচারে ভোকাল টনিক দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছেপূরণ হোক। বাংলা নতুন বাংলা হোক। আমরা চাই, কাউকে যেন জীবন জীবিকার জন্য বাংলার বাইরে না যেতে হয়। তারা যেন শিক্ষা পায়, তারা যেন খাদ্য পায়, তারা যেন চাকরি পায় ।
এদিন তিনি দাবি করেন, আমরা কাজ করে দেখাই। তাই আমাদের একবার ভোট দিয়ে জেতালে দ্বিতীয়বার আমাদের ভোট চাইতে হয় না। বিহার তার উদাহরণ। আমাদের কাজই আমাদের কথা বলে। আমরা হাতজোড় করি না, হাত পা ধরি না। বর্তমান সরকার লোককে অনেক বোকা বানিয়েছে। কিন্তু আর কোনও ওষুধে কাজ হচ্ছে না। শাসকদলের সমালোচনা করে তিনি বলেন, বীরভূমের সম্পত্তি লুট করছে শাসক দলের নেতা-নেত্রীরা। আমরা ক্ষমতায় এলে সব দুর্নীতির তদন্ত হবে। জগন্নাথ চ্যাটার্জী, সমর্থনের এদিন বীররুমে সভা করেন। বলেন, উন্নয়ন শুরু হবে বীরভূম থেকেই।
এরই পাশাপাশি, সবাইকে করোনা পরিস্থিতিতে কোভিড নিয়মবিধি মেনে চলার পরামর্শ দেন।

Advt

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...