Tuesday, June 23, 2026

অক্সিজেনের হাহাকার, তবুও সত্যি চাপা দিচ্ছেন যোগী

Date:

Share post:

লাইনে দাঁড়িয়ে সারি সারি রোগীর আত্মীয়। সঙ্গে ফাঁকা অক্সিজেন সিলিন্ডার। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অক্সিজেনের হাহাকারের চিত্রটা ঠিক এরকমই। এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ফাঁকা ট্রেনের বগিতে তরল অক্সিজেন সংগ্রহ করার চেষ্টা চলছে। শুধু তাই নয়, শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঙ্কিতে এক শিশু হাসপাতালে অক্সিজেনের অভাবে (Oxygen Shortage) দুই সদ্যোজাতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। করোনার বাড়বাড়ন্তে উওরপ্রদেশের জায়গায় জায়গায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, তাঁর রাজ্যের কোথাও কোনও অক্সিজেন সঙ্কট নেই। সরকারি হোক বা বেসরকারি সব হাসপাতালে অক্সিজেন আছে বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা কালোবাজারির সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
শনিবারের হিসেব অনুযায়ী, ৩৮ হাজার ৫৫ জন ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে। ২২৩ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়।

Advt

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...