Friday, April 3, 2026

ভাটপাড়া আছে ভাটপাড়াতেই, এবার বোমাবাজিতে মৃত্যু কলেজ ছাত্রের

Date:

Share post:

ভাটপাড়া (Bhatara) আছে ভাটপাড়াতেই। অর্জুন সিংয়ের (Arjun Singh) খাসতালুক ভাটপাড়ার ছবিটা বদলায়নি এতটুকুও। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। যেমনটি দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনের পর। এবারও সেই আতঙ্কের ছবি ভাটপাড়ায়। দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হওয়া ভাটপাড়ায় ফের অশান্তি ও মৃত্যুর ঘটনা। এবার বোমাবাজিতে মৃত্যু কলেজ ছাত্রের।

জানা গিয়েছে, গতকাল রবিবার রাতে ব্যাপক বোমাবাজি (Bomb Blust) ঘটেছে অর্জুন গড়ে। ভাটপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের মতিভবনে বোমাবাজির অভিযোগ। বোমের আঘাতে ১৯ বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম অনুরাগ সাউ। সে স্নাতকের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

জানা গিয়েছে, গতকাল যখন মুড়ি-মুড়কির মতো বোমা পড়ছিল, তখন ওই কলেজ ছাত্র কী ঘটছে তা দেখতে বেরিয়ে ছিল। তখনই সময়ই তার গায়ে এসে বোমা লাগে। তারপর তাঁকে নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন- সপ্তম দফার নির্বাচনে রাজ্যের ৫ জেলায় মেগা ফাইট

Advt

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...