Saturday, June 20, 2026

সংক্রমণ নিয়ন্ত্রণে এবার দু’সপ্তাহের কার্ফু জারি করল কর্ণাটক

Date:

Share post:

বেলাগাম সংক্রমণ৷ এই মুহুর্তে লকডাউন চলছে রাজধানী দিল্লিতে। কার্ফু জারি করেছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তেলেঙ্গানাও। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’সপ্তাহের কার্ফু (curfew) জারি করল কর্ণাটক (Karnataka) সরকার। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার জন।

সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, আগামিকাল, মঙ্গলবার রাত ৯টা থেকে এই কার্ফু জারি হবে। আগামী ১৪ দিন জারি থাকবে লকডাউন। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি কেবল সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত পাওয়া যাবে। ১০টায় সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে। বন্ধ থাকবে সমস্ত গণপরিবহন। একমাত্র নির্মাণকার্য, উৎপাদন ও কৃষিকাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, কর্ণাটকের করোনা পরিস্থিতি মহারাষ্ট্র ও দিল্লির থেকেও খারাপ। এই মুহুর্তে দেশে করোনায় তৃতীয় বিপর্যস্ত রাজ্য হিসাবে কর্ণাটকের নাম এসেছে।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...