Sunday, May 31, 2026

শ্বাসকষ্ট শুরু হওয়ায় মাকে রাস্তায় ফেলে গেল ছেলে, মৃত্যু হল করোনা আক্রান্তের

Date:

Share post:

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। কঠিন এই সময়ে ফের একবার চরম অমানবিকতার ছবি ফুটে উঠল কানপুরে(Kanpur)। শ্বাসকষ্টের কথা বলায় মাকে রাস্তায় ফেলে চলে গেল ছেলে। নৃশংস এই ঘটনায় মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত(coronavirus) হতভাগ্য সেই মায়ের। রবিবার ঘটনাটি ঘটেছে কানপুর শহরের চাকেরি অঞ্চলে তাদ বাগিয়াতে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, ৫৮ বছর বয়সী ওই মহিলা ছেলের সঙ্গে চাকেরির মাক্কুপুরাতে থাকেন। তাঁর স্বামী ছিলেন সেনার লেফটেন্যান্ট কর্নেল। রবিবার ওই মহিলা তাঁর ছেলেকে জানান শ্বাসকষ্টের সমস্যার(breathing problem) কথা। এরপর মায়ের দায়িত্ব ঘাড় থেকে ঝেড়ে ফেলতে ছেলের সিদ্ধান্ত নেয় হাসপাতালের পরিবর্তে মাকে বিবাহিত বোনের বাড়িতে রেখে আসবে। তবে মেয়ে জানিয়ে দেয় এই অবস্থায় অসুস্থ মাকে তাঁর কাছে তিনি রাখতে পারবেন না। এরপর ডাক্তারের কাছে যাওয়ার নাম করে মাঝরাস্তায় মাকে ফেলে চলে যায় ওই মহিলার সন্তান। দীর্ঘক্ষন মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে বুঝতে পারে মহিলা করোনা আক্রান্ত।

আরও পড়ুন:সংক্রমণ নিয়ন্ত্রণে এবার দু’সপ্তাহের কার্ফু জারি করল কর্ণাটক

এরপর পুলিশের তরফ থেকে ওই মহিলাকে ভর্তি করা হয় উরসুলার একটি হাসপাতলে। মহিলার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তবে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। নৃশংস এই ঘটনার পর ওই মহিলার ছেলের বিরুদ্ধে স্বপ্রণোদিতভাবে অভিযোগ দায়ের করে পুলিশ। তবে বর্তমানে ওই অভিযুক্ত পলাতক তার বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Advt

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...