Monday, April 6, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে জয় দিল্লির

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের ( sunrisers hyderabad ) বিরুদ্ধে সুপার ওভারে জয় পেল দিল্লি ক‍্যাপিটালস( Delhi capitals)। চলতি আইপিএলে( ipl) প্রথম সুপার ওভার ম‍্যাচ দেখল ক্রিকেটপ্রেমীরা। দিল্লির হয়ে অর্ধশতরান করেন পৃথ্বী শাহ।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৫৯ করে ঋষভ পন্থের দল। দিল্লির হয়ে দুরন্ত ব‍্যাটিং পৃথ্বীর। ৫৩ রান করেন তিনি। পন্থ করেন ৩৭ রান। স্মিথ করেন ৩৪ রান। হায়দারাবাদের হয়ে দুই উইকেট নেন এস কৌল। একটি উইকেট নেন রশিদ খান।

জবাবে ব‍্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের ব‍্যাটে ভর করে  ১৫৯ তুলে ফেলে হায়দরাবাদ। ৬৬ রান করেন উইলিয়ামসন। ৩৮ রান করেন ব্রিস্টো। দিল্লির হয়ে তিন উইকেট নেন আভেশ খান। দুটি উইকেট নেন অক্ষর প‍্যাটেল। ম‍্যাচে নেমেই দুই উইকেট নিলেন তিনি। একটি উইকেট নেন অমিত মিশ্র। ম‍্যাচের ফলাফল সমান হওয়ায় ম‍্যাচ গড়ায় সুপার ওভারে। এরপর সুপার ওভারে জয় তুলে নেয় ঋষভ পন্থের দল।

আরও পড়ুন:ম‍্যাচ শেষে জাদেজার প্রশংসায় ধোনি

Advt

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...