Saturday, June 27, 2026

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেরলো সাড়ে ৩ লক্ষ, মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক

Date:

Share post:

গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমণের হার ‘করোনা-পর্বে’ সর্বোচ্চ। সোমবার দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ২ হাজার ৮১২ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লক্ষ ১৩ হাজার ৬৫৮ জন।

আরও পড়ুন-ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১৬ হাজার ছুঁই ছুঁই

এদিন হয়েছে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,৮১২ জন। এখনও পর্যন্ত করোনায় ১ লক্ষ ৯৫ হাজার ১১৬ জন প্রাণ হারিয়েছেন। সক্রিয় রোগীর বৃদ্ধির জেরে ঘটতি দেখা দিয়েছে স্বাস্থ্য পরিষেবাতেও। হাসপাতালগুলিতে নেই বেড। অক্সিজেনের আকাল। এরই মধ্যে দেশে চলছে করোনার টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে মাত্র ৯ লক্ষ ৯৪ হাজার ৮০৬ জন। এ নিয়ে দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ১৯ লক্ষ ১১ হাজার ২২৩ জন।

সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। পাশাপাশি পশ্চিমবঙ্গেও গতকাল রেকর্ড সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। মৃত ৫৭।

Advt

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...