Saturday, June 27, 2026

এই প্রথমবার ভোট দেওয়া হল না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর

Date:

Share post:

এই প্রথমবার তাঁর ভোট দেওয়া হল না। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য , পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান বাম নেতা। ( exe Chief minister budhdev Bhattacharya) . কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের ভোটার তিনি। এর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়ও ভোট দিতে গিয়েছিলেন। সে সময় শারীরিক অসুস্থতা নিয়েও তিনি নিজেই নিজের ভোটটা দিয়েছিলেন । কিন্তু ব্যতিক্রম হয়ে গেল ২০২১। এ বছর শরীর আর তাঁর সঙ্গ দিল না। অথচ আর অন্য কোনও উপায় নেই। নির্বাচন কমিশন এবছর নিয়ম করেছে বয়স ৮০ পার হলে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে তাঁর ভোট নিয়ে আসা হবে। কিন্তু বুদ্ধবাবুর বয়স ৮০-র বেশি নয়। তাই কমিশনের সে -সুযোগ থেকেও তিনি বঞ্চিত হলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘ দিন ধরেই কার্যত শয্যাশায়ী। অসুস্থ শরীরে পুরোপুরি গৃহবন্দি তিনি। সম্প্রতি শরীর একটু বেশি মাত্রায় খারাপ হওয়ায় হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। এবার তাই অসুস্থতার কারণেই বাড়ি থেকে বেরতে পারবেন না তিনি। এমনিতেই এখন কোভিড পরিস্থিতি রাজ্যে। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের মত রোগীদের ক্ষেত্রে এই অবস্থায় কোনোমতেই বাড়ির বাইরে বেরোনো উচিত না। তাই এই প্রথমবার তিনি নিজের মত দান থেকে বিরত রইলেন ।

Advt

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...