Friday, June 26, 2026

ক্রমেই ভয়াবহ হচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১৬ হাজার ছুঁই ছুঁই

Date:

Share post:

রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় সর্বকালের রেকর্ড ছাপিয়ে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ।স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রবিবার, দৈনিক সংক্রমণের হার ১৬ হাজার ছুঁই ছুঁই। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজারের কিছু বেশি।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। এরমধ্যে ৫৫ হাজার ৬০০ টি নমুনা পরীক্ষা হয়েছে। সক্রিয় রোগীর হার বেড়ে হয়েছে ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭ জন করোনা রোগীর। সুস্থতার হারও কমছে দ্রুত গতিতে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৮০০।

দৈনিক আক্রান্তের নিরিখে তিন হাজারের গণ্ডি পেরিয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। আক্রান্তের নিরিখে প্রথমেই রয়েছে কলকাতা। এখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,৭৭৯ জন। দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,১৪০। কলকাতায় একদিনে ১৮ জন এবং উত্তর ২৪ পরগনার ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা (৯৮৬), হাওড়া (৮৮৯), পশ্চিম বর্ধমান (৭৪৫), হুগলি (৭৫১), বীরভূম (৬৫৬), মালদহ (৬৪৪), নদিয়া (৬৭৪), মুর্শিদাবাদ (৬৪০), পুরুলিয়া (৫৯২) এবং পূর্ব মেদিনীপুর (৫০৭) জেলায় দৈনিক আক্রান্তের পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে।

Advt

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...