Friday, June 26, 2026

রানিনগরে বিজেপি প্রার্থীর মারধরের অভিযোগ খারিজ কমিশনের

Date:

Share post:

সপ্তম দফার শুরুতেই মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর, মসুহারা খাতুন গাড়িতে হামলার অভিযোগ ওঠে। প্রার্থীর অভিযোগ তাঁর গাড়িতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। এরপর তাঁকে আটক করে সশস্ত্র দুষ্কৃতীরা। যদিও নির্বাচন কমিশনের দাবি, বিজেপি প্রার্থীর হামলার অভিযোগ ভিত্তিহীন। তাঁর উপর কোনও হামলা হয়নি বলে পালটা জানায় নির্বাচন কমিশন।

বিজেপি প্রার্থী , মসুহারা খাতুনের অভিযোগ ভোটারদের ভোটদানে বাধা ও পোলিং এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে বলে খবর পান তিনি। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছন। তাঁর অভিযোগ ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়িতে হামলা করে। ঘটনাস্থলে পুলিশ এসে বিজেপি প্রার্থীকে এলাকা থেকে বের করে নিয়ে যায়। এমনকি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছেন ওই বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যইও বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন। এরপরই এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে কমিশন।

অন্যদিকে ভোটের আগের রাতে এই বিধানসভার অন্তর্গত পানিপিয়ায় বোমায় জখম হন মহিলা কংগ্রেস সমর্থক আরিজান বেওয়া। তাঁর অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ কয়েকজনের সঙ্গে বাড়ির বাইরে বসেছিলেন ৮০ বছরের ওই কংগ্রেস সমর্থক। সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমায় তিনি গুরুতর আহত হন। এরপর তাঁকে মুর্শিদাবাদ মেডিকাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এই ঘটনার বিপরীতে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Advt

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...