Friday, April 3, 2026

অক্সিজেনের বদলে কি রোগী মন কি বাত শুনবেন? মালদহের পথে মোদিকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

দেবস্মিত মুখোপাধ্যায়
(হেলিকপ্টারে সফরসঙ্গী)

দেশের মানুষের জন্য অক্সিজেন নেই। আর মোদির মন কি বাত শোনাচ্ছেন। রোগীকে কি রেডিও চালিয়ে সুস্থ করা হবে? হেলিকপ্টারে মালদহে প্রচারে যাওয়ার পথে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে ধুয়ে দিলেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, তৃণমূল নেতা তথা প্রার্থী মানস ভুঁইয়া (Manash Bhuiya) এবং আরেক প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-র (Sujata Mandal Khan) সঙ্গে মালদহে প্রচারে গিয়েছেন তৃণমূল মুখপাত্র। সেই সফরের সঙ্গী ‘এখন বিশ্ব বাংলা সংবাদ”।

আরও পড়ুন-শ্লীলতাহানির অভিযোগে আটক বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট

কুণাল বলেন, করোনা (Corona) পরিস্থিতিতে কোনও অবস্থাতেই প্রচার করতে চাইছে না তৃণমূল। কিন্তু বাধ্য হয়েই তাঁদের পথে নামতে হচ্ছে। কুণালের অভিযোগ, বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য নির্বাচন কমিশন প্রচারে রাশ টানেনি। শুধু তাই নয়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার বলা সত্ত্বেও শেষের দফাগুলি একসঙ্গে করার অনুমতি দেয়নি কমিশন। এদিকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে গেরুয়া শিবির কুৎসামূলক প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র। তার জবাব দিতে বাধ্য হয়ে তাঁদের পথে নেমে প্রচার করতে হচ্ছে বলে জানান তিনি।

একই সঙ্গে কুণাল বলেন, যে সময়টা করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কাজ করা যেত, সেই সময়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় প্রচারে এসেছেন। দেশের মানুষের জন্য ভ্যাকসিন (Vaccine), ওষুধের ব্যবস্থা না রেখে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার আহ্বান জানান কুণাল।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...