Saturday, June 13, 2026

শ্লীলতাহানির অভিযোগে আটক বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট

Date:

Share post:

রাসবিহারী কেন্দ্রের বিজেপির (Bjp) প্রার্থী সুব্রত সাহার (Subrata Saha) এজেন্টকে আটক করল নিউ আলিপুর থানার পুলিশ। রাসবিহারীতে ভোটারদের বিজেপির হয়ে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির পাল্টা অভিযোগ, ভোট প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল (Tmc)। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী।

আরও পড়ুন-কোভিড পজিটিভ বরাহনগর উত্তরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র

অভিযোগ, ধস্তাধস্তির সময় তৃণমূলের মহিলা পোলিং এজেন্ট সহ মহিলা ভোটারদের গায়ে হাত দিয়েছেন সুব্রত সাহার পোলিং এজেন্ট মোহন রাও। এই অভিযোগে তাঁকে তৎক্ষণাৎ আটক করা হয়। তাঁকে নিউ আলিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সুব্রত সাহার অভিযোগ মোহন রাওকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।

Advt

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...