Monday, April 13, 2026

‘ক্ষমতায় ফিরে সবাইকে ক্ষমা করলেও গদ্দারদের ক্ষমা নয়’, শেষপ্রচারে স্পষ্টবার্তা তৃণমূলনেত্রীর

Date:

Share post:

একুশের ভোটের (WBAssemblyvote 2021) প্রচার শেষ হলো সোমবার । একদম শেষ প্রচারেও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আত্মবিশ্বাসী সুরে জানিয়ে দিলেন, দুই তৃতীয়াংশ আসন নিয়ে বাংলার ক্ষমতা ধরে রাখছেন তিনিই।

এবারের বিধানসভা ভোটের প্রচারপর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে থেকেই মমতা যে দাবি করেছেন, শেষদিনেও সেই একই দাবিতেই অনড় থাকলেন তৃণমূল সুপ্রিমো। সোমবার মিনার্ভা থিয়েটারে এক ভার্চুয়াল সভা করে এবারের ভোটে নিজের প্রচার পর্বে ইতি টানলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, “মা মাটি মানুষের সরকার সম্পূর্ণ মেজরিটি নিয়ে জিতবে!” আর এর ঠিক পরেই নেত্রীর মুখে ‘বিশেষ’ বার্তা, “তৃণমূল থেকে যে সমস্ত ‘গদ্দার’, ‘মিরজাফর’রা বিজেপিতে (BJP) নাম লিখিয়েছেন, ২ মে ক্ষমতার ফেরার পর তাঁদের জন্য দলের দরজা আর খোলা হবে না “৷ শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের (Suvendu Adhikary-Rajib Banerjee ) নাম না উচ্চারণ করেই এদিন নেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, “সবাইকে ক্ষমা করতে পারি, কিন্তু গদ্দারদের ক্ষমা করবো না।”

তৃণমূলনেত্রী এদিন দাবি করেছেন, “আমিই এক সময় বলেছিলাম বদলা নয়, বদল চাই। কিন্তু এখন আমি বলছি বদল নয়। কারণ আমাদের সরকারই তো থাকছে ক্ষমতায়। তবে বিজেপির সঙ্গে কী করতে হবে, সেটা আমরা দেখে নেব। আমি আজ বলে রাখছি, মা মাটি মানুষের সরকার একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে। আর এটাও বলে রাখছি, ওইসব গদ্দার, মিরজাফরদের কোনওদিন ক্ষমা করা হবেনা “৷

আরও পড়ুন- আমরাই আসল কংগ্রেস: গণিখানের গড়ে দাঁড়িয়ে ঝড় তুললেন মানস, কুণাল, সুজাতা

Advt

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...