Wednesday, June 24, 2026

পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন সায়নী

Date:

Share post:

সোমবার সপ্তম দফার নির্বাচনে আসানসোল দক্ষিণ (Asansol Dakshin) কেন্দ্রের একটি বুথে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল (TMC) প্রার্থী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ (Sayani Ghosh)। দলীয় কর্মী-সমর্থকদের উপর লাঠি চালিয়েছে পুলিশ। এই অভিযোগ পেয়ে সোনমনি ফ্রি প্রাইমারি স্কুলের বুথে পৌঁছান তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সেখানেই পুলিশের সঙ্গে তাঁর কথা কাটাকাটিও হয়।

কি হয়েছিল সেই কেন্দ্রে? অভিযোগ, সোমবার বার্নপুরের একটি বুথের সামনে ভিড় করেছিলেন তৃণমূলের লোকজন। তৃণমূল কর্মীদের ওপর পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের কাছে লাঠি চালানোর কারণ জানতে চান সায়নী। জবাবে নিত্যানন্দ মণ্ডল নামের এক এএসআই বলেন, ‘আপনি প্রার্থী, আপনি একা কথা বলুন। এত লোক কেন এখানে? আগে এদের হঠান। তার পর আপনার সঙ্গে কথা বলব।’ পাল্টা সায়নী বলেন, ‘ডোন্ট শাউট। উই নো অল অ্যাবাউট ইট’। সায়নীর দাবি, তাঁদের ছেলেদের বিরুদ্ধে ‘বোকা বোকা অভিযোগ আনা হচ্ছে, এক্তিয়ার বহির্ভূতভাবে লাঠি চার্জ করা হচ্ছে। ইচ্ছা করে এক তরফা তাদের বুথ ক্যাম্প ভেঙে দিচ্ছে পুলিশ’।

আরও পড়ুন- ৯৩টি অক্সিজেন-প্ল্যান্ট তৈরির অনুমোদন চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...