Wednesday, June 24, 2026

মাধ্যমিক নিয়ে অনিশ্চয়তা, একাদশে ভর্তি নিচ্ছে কিছু স্কুল!

Date:

Share post:

সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে দশম শ্রেণির পরীক্ষা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন উঠেছে, মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বা সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের কী হবে? ঘোষিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ১ জুন থেকে।
যদি এই পরিস্থিতিতে সত্যিই পরীক্ষা হয়, সেক্ষেত্রে ফল প্রকাশ করতে কমপক্ষে মাসখানেকের বেশি সময় লাগবে। ফলে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পরে পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির জন্য সময় অনেক কমে যাবে।
তাই শিক্ষকদের একটি অংশের মত, এ ক্ষেত্রে আইসিএসই বা সিবিএসই বোর্ডের মতো মাধ্যমিক পরীক্ষার্থীদেরও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া হোক ।
অবশ্য পর্ষদের কোনও সিদ্ধান্ত ছাড়াই
আইসিএসই বা সিবিএসই বোর্ডের মতো মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত কিছু স্কুলেও শুরু হয়ে গেল একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলগুলিতে অনলাইনে ক্লাস ও শুরু হয়ে যাবে দ্রুত ।অন্য স্কুলগুলি অবশ্য তাকিয়ে আছে মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্তের দিকে। সবমিলিয়ে চরম অনিশ্চিত পরিস্থিতি। য তৈরি হয়েছে । যা নিয়ে রীতিমতো চিন্তিত অভিভাবকরাও।

Advt

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...