Sunday, March 29, 2026

করোনা যোদ্ধাদের পাশে সলমন, কোভিড ত্রাণে ১ কোটি টাকা দান অক্ষয়ের

Date:

Share post:

এবার করোনা যোদ্ধাদের পাশে বলিউডের ‘ভাইজান’ সলমন খান। চিকিৎসক, নার্স, পুরসভার কর্মী, প্রশাসন সহ ৫ হাজার ফ্রন্টলাইন যোদ্ধাদের হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন সলমন। রবিবার থেকে শিবসেনার যুব শাখার সঙ্গে মিলিতভাবে এ কাজ করছেন তিনি।

গতবছর পরিযায়ী শ্রমিকদের রেশন পৌঁছে দিয়েছিলেন ভাইজান। দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরে করোনা যোদ্ধাদের পাশে দাঁড়ালেন সলমন। দলের কোর কমিটির সদস্য রাহুল কনল জানিয়েছেন, সলমনের ‘ভাইজানস কিচেন’ থেকে টিফিন এবং জলের বোতল তুলে দেওয়া হচ্ছে সবার হাতে। সলমন নিজে দাঁড়িয়ে থেকে খাবারের মান পরীক্ষা করছেন।

আরও পড়ুন-বুর্জ খালিফায় #StayStrongIndia বার্তা দিয়ে ভারতের পাশে সংযুক্ত আরব আমিরশাহী

জানা গিয়েছে, যত দিন মুম্বইয়ে লকডাউন চলবে তত দিন ‘ভাইজেনস কিচেন’ এবং শিবসেনার যুব শাখা যৌথ ভাবে বাইকুল্লা থেকে জুহু এবং বান্দ্রা থেকে বিকেসি-তে খাবার পৌঁছে দেবে। আপাতত ৫ হাজার জনের খাবার পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি, ভয়ঙ্কর কোভিড পরিস্থিতিতে অসুস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। কোভিড 19 ত্রাণের জন্য গঠিত বিজেপি নেতা গৌতম গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে এক কোটি টাকা দান করলেন বলিউডের খিলাড়ি৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন গৌতম গম্ভীর৷ লিখেছেন, “এই অন্ধকারময় পরিস্থিতিতে প্রতিটি সাহায্যই একটা আশার আলো ৷ খাবার, ওষুধ ও অক্সিজেন সরবরাহের কাজে গৌতম গম্ভীর ফাউন্ডেশনে এক কোটি টাকা দান করার জন্য অক্ষয় কুমারকে ধন্যবাদ ৷ ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন ৷”

প্রাক্তন ক্রিকেটারের এই টুইটের জবাবে অক্ষয় কুমার লিখেছেন, “গৌতম গম্ভীর, এটা সত্যিই খুব কঠিন সময় ৷ আমি সাহায্য করতে পেরে আনন্দিত৷ খুব শীঘ্রই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠব বলে আশা রাখি ৷ নিরাপদে থেকো৷”

Advt

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...