Saturday, June 20, 2026

১ জন করোনা রোগীর থেকে সংক্রমিত হতে পারেন ৪০৬ জন! বলছে ICMR

Date:

Share post:

এখনও রাস্তাঘাট-বাস-মেট্রো সবেতেই নজরে পড়ছে উপচে পড়া ভিড়। নেই সামাজিক দূরত্ব। বহু মানুষের মধ্যে এখনও সচেতনতার অভাব। গত এক বছরের বেশি সময় ধরে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, টিকা নিলেও মানুষ যেন কোভিড বিধি মেনে চলেন। কিন্তু মানুষ তো কিছু মানছেন না! এবার এক ভয়ঙ্কর তথ্য দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। তাদের গবেষণা বলছে, সঠিক ভাবে সামাজিক দূরত্ব না মানলে ১ জন করোনা রোগীর থেকে এক মাসের মধ্যে ৪০৬ জন সংক্রমিত হতে পারেন।

আরও পড়ুন-‘জাতীয় বিপর্যয়’ চলছে, কেন্দ্র ও রাজ্যের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

করোনার চেন ব্রেক করতে বারবার সামাজিক দূরত্ব-বিধি মেনে চলার কথা বলেছে কেন্দ্রীয় সরকার। সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব অগরওয়াল। তিনি বলেন, “৬ ফুট দূরত্ব থেকেও ছড়াতে পারে করোনা সংক্রমণ। বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার সময় সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। আর মাস্ক না পরলে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে ৯০ শতাংশ। এক জন সুস্থ মানুষ যদি মাস্ক পরেন, আর সংক্রমিত ব্যক্তি যদি মাস্ক না পরেন, সে ক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ৩০ শতাংশ। ২ জনেই মাস্ক পরলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা মাত্র ১.৫ শতাংশ।” নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ভিকে পাল বলেন, ফিজিক্যাল ডিস্টেন্সিং যদি ৫০% মেনে চলা হয় তাহলে আক্রান্তের থেকে ১৫ জন সংক্রমিত হতে পারেন। মাস্ক এবং পরিচ্ছন্নতা সংক্রমিত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়।

Advt

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...