Tuesday, June 16, 2026

করোনা আক্রান্ত মিঠু চক্রবর্তী, হোম আইসোলেশনেই রয়েছেন তিনি

Date:

Share post:

টলিউডে করোনার প্রকোপ অব্যাহত । শুভশ্রী , পার্ণোর পর এ বার আক্রান্ত হলেন সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী। আপাতত আইসোলেশনেই রয়েছেন তিনি। তাঁর শরীরে জ্বর সহ কোভিডের আরও কিছু উপসর্গ দেখা গিয়েছিল । চিকিৎসকের নির্দেশ মেনে করোনা পরীক্ষা করিয়ে ফল পজিটিভ আসে।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই টলিপাড়ায় অনেক শিল্পীর অভিযোগ, শ্যুটিংয়ের সময় কোনও রকম নিয়ম মানা হচ্ছে না। তাই করোনার প্রকোপ বাড়ছে। সম্প্রতি চৈতি ঘোষাল অভিযোগ করেন কোভিড প্রটোকল মানা ছাড়াও অনেক শিল্পীরা কোভিড টেস্টও করাচ্ছেন না।একই অভিযোগ করেছেন জিতু কমল । করোনা ক্রমেই কাড়ছে বহু প্রাণ। নিভৃতবাসে দিন কাটাচ্ছেন পার্ণো মিত্র ও শুভশ্রী। এবার এই তালিকায় নাম উঠল মিঠু চক্রবর্তীরও।

AdvtAdvt

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...