Wednesday, April 1, 2026

ভারত থেকে দেশে ফিরতে কলকাতা হাইকমিশনে একদিনেই ৩০০ আবেদন

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

কোভিড পরিস্থিতির কারণে দু’ সপ্তাহের জন্য ভারত সীমান্ত বন্ধ করে দিল হাসিনা সরকার। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে উদগ্রীব হয়ে উঠেছে। এরই মধ্যে বাংলাদেশে ফিরতে প্রায় ৩০০টি আবেদন জমা পড়েছে কলকাতা উপ-হাইকমিশনে।
২৬ এপ্রিল সীমান্ত বন্ধ হওয়ার প্রথম দিনেই এই আবেদনগুলি জমা পড়েছে।
কলকাতা উপ হাইকমিশন সূত্র জানা গিয়েছে , বাংলাদেশে ফিরতে প্রায় ৩০০ আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে।

২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকাকালীন যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে তারাই শুধু অনুমতি নিয়ে ফিরতে পারবেন। অনুমতি পত্র ও ৭২ ঘণ্টা আগের নেগেটিভ টেস্ট সাপেক্ষে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন তারা।

আর অনুমতিপত্র পেতে প্রয়োজনীয়তা, পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানা দিয়ে ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে। বাংলাদেশি নাগরিকরা বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।

Advt

Related articles

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...