Saturday, March 14, 2026

শেষ দফায় রাজ্যে মোতায়েন ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, স্পেশাল ফোকাস বীরভূম

Date:

Share post:

আগামী ২৯ এপ্রিল রাজ্যে শেষ তথা অষ্টম দফার ভোটগ্রহণ। রাজ্যের ৪ জেলার মোট ৩৫ আসনে এদিন ভোটগ্রহণ হবে। পাশাপাশি ভোট নেওয়া হবে চতুর্থ দফার দিন শীলকুচিতে যে বুথের সামনে গুলি চালানোর অভিযোগ উঠেছিল সেই ১২৬ নম্বর বুথেও। এই দফাতেও কড়া কমিশন। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কমিশন। কমিশন সূত্রে খবর অষ্টম দফাতে মোট কেন্দ্রীয় বাহিনী থাকবে ৭৫৩ কোম্পানি। ভোটের কাজে ব্যবহার করা হবে ৬৪১ কোম্পানি। সবথেকে বেশি বাহিনী মোতায়েন থাকবে বীরভূমে। তারপরই মুর্শিদাবাদে। দেখে নেওয়া যাক, শেষ দফায় কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে-

  • বীরভূম – ২২৪ কোম্পানি
  • মুর্শিদাবাদ – ২১২ কোম্পানি
  • মালদা – ১১০ কোম্পানি
  • কলকাতা উত্তর – ৯৫ কোম্পানি

অষ্টম দফায় মোট বুথ তৈরি হচ্ছে ১১ হাজার ৮৬০ টি। বীরভূমে ৩৯০৮, মালদায় ২০৭৩, মুর্শিদাবাদে ৩৭৯৬ এবং কলকাতা উত্তরে ২০৮৩ টি বুথ থাকবে।

আরও পড়ুন- সংকটের সময় পাকিস্তান অক্সিজেন পাঠাতে চাইলেও বাধা কেন্দ্রের, তোপ পাঞ্জাব কংগ্রেসের

Advt

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...