Tuesday, March 24, 2026

বিজেপি শাসিত রাজ্যে করোনা আক্রান্ত স্ত্রীর মুণ্ডচ্ছেদ করে আত্মঘাতী স্বামী

Date:

Share post:

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) রেকর্ড সংক্রমণ। মৃত্যু মিছিল। অক্সিজেন নেই, ভ্যাকসিন নেই, হাসপাতালে বেড নেই। মোদির “নেই রাজ্যে” করোনার এই ভয়ঙ্কর চোখ রাঙানিতে এবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো গোটা দেশ।

স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ (Movie Positive Wife) আসার পরই তাঁর মাথা কেটে খুন করলেন স্বামী (Murdered by Husband)। পরে আত্মঘাতী (Suicide) হন তিনি নিজেও। বিজেপির (BJP) জোট সঙ্গী নীতিশ কুমারের (Nitish Kumar) বিহারের (Bihar) পাটনায় (Patna) ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, স্বামীর নাম অতুল লাল। তিনি রেলের কর্মী। তাঁর স্ত্রী কাজ করতেন বেসরকারি সংস্থায়।

ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়ির মধ্যেই স্ত্রীর মুণ্ডচ্ছেদ করে ছাদ থেকে ঝাঁপ দেন অতুল। পাটনার পত্রকার নগরে বাস করতেন ওই দম্পতি। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advt

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...