Wednesday, June 24, 2026

করোনার তাণ্ডব, এবার কর্ণাটকে লকডাউন

Date:

Share post:

গোটা দেশজুড়ে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে। মারণ ভাইরাসের দাপাদাপিতে আশংকিত মানুষ। রেকর্ড সংক্রমণের সঙ্গে শুরু হয়েছে মৃত্যু মিছিল। অক্সিজেন নেই, ভ্যাকসিন নেই, হাসপাতালে বেড নেই। নরেন্দ্র মোদির (Narendra Modi) “আত্মনির্ভর ভারতের” করুণ কঙ্কালসার ছবি প্রকট হচ্ছে ক্রমশ। মানুষের প্রাণের চেয়ে বেশি মূল্যবান আর কিছু হতে পারে না। কোভিডের চোখ রাঙানিতে তাই দিকে দিকে লকডাউন (Lockdown) শুরু হয়েছে। এবার লকডাউন ঘোষিত হল দক্ষিণের রাজ্য কর্ণাটকে (Karnataka)।

গতকাল, সোমবার কর্ণাটক সরকার ১৪দিনের লকডাউন ঘোষণা করেছে। আজ, মঙ্গলবার রাত ৯টা থেকে এই লকডাউন শুরু হবে। মে মাসের ১০ তারিখ পর্যন্ত এই লকডাউন থাকবে। অত্তাবশ্যকীও কিছু পণ্য ছাড়া রাজ্যজুড়ে পূর্ণাঙ্গ লকডাউন জারি থাকবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (Karnataka Chief Minister BS Yediyurappa) জানিয়েছেন, লকডাউন পর্বে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিস (Essensial Service) পাওয়া যাবে। ১০টা বেজে গেলে দোকানপাট বন্ধ করে দিতে হবে। সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকবে

Advt

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...