Friday, June 12, 2026

২০২২ কমনওয়েলথ গেমসের টি-২০ ক্রিকেটে ভারতের প্রমীলা ব্রিগেড

Date:

Share post:

২০২২ কমনওয়েলথ গেমসে (commonwealth games 2022 )মহিলা টি-২০ ( t-20)ক্রিকেটে খেলতে দেখা যাবে ভারতীয় দলকে( india team)। এদিন এমনই জানাল আইসিসি(icc)। ভারত-সহ মোট ছয়টি দেশ যোগ্যতা অর্জন করেছে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে।

আইসিসি তরফ থেকে জানান হয়েছে, ১ এপ্রিল পর্যন্ত ফলাফলের ভিত্তিতে দলগুলির যে র‌্যাঙ্কিং তালিকা তৈরি হয়েছে, তারাই কমনওয়েলথ গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার আইসিসির এই ঘোষণায় খুশি ভারতীয় ক্রিকেটমহল।  ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর( Harmanpreet Kaur) বলেন,” কমনওয়েলথ গেমসের মতো মঞ্চে খেলার সুযোগ পাওয়াটা দারুণ একটা ব‍্যাপার। মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা অর্জনের সেরা মঞ্চ হতে চলেছে এই কমনওয়েলথ গেমস। এই দুর্দান্ত সুযোগকে কাজে লাগাতেই হবে। আমরাও সুন্দর স্মৃতি নিয়ে দেশে ফিরতে চাই।”

এই টি-২০ প্রতিযোগিতায় আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ডের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে একটি দেশ।

আরও পড়ুন:ভারতের পাশে থাকার আশ্বাস বাইডেনের, প্রেস বিবৃতিতে জানাল হোয়াইট হাউস

Advt

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...