Saturday, March 14, 2026

করোনা রোগীদের কথা মাথায় রেখে আবারও রেলের কামরাতে কোভিড বেড

Date:

Share post:

দেশজুড়ে করোনা সংকট ( covid situation) বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র কোভিড রোগীদের (corona patient) কথা মাথায় রেখে গত বছরের মতো এবারও বিশেষ পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। ট্রেনের কামরার মধ্যেই আইসোলেশন বেডের (isolation bed in rail coach)ব্যবস্থা করা হচ্ছে। ঠিক এক বছর আগে দেশ যখন করোনা প্রথম স্ট্রেইনের সংক্রমনে বিপর্যস্ত সেই সময়েও ভারতীয় রেল এমনই সিদ্ধান্ত নিয়েছিল। এর ফলে কোনো কোভিড রোগী বিশেষ প্রয়োজন হলে অন্যত্র যাতায়াত করতে পারবেন । আপাতত দেশের ৯ টি স্টেশনে ২,৬৭০ টি কোভিড কেয়ার বেডের ব্যবস্থা করা হল। রেল সূত্রে জানানো হয়েছে ধীরে ধীরে এই বেডের সংখ্যা বাড়ানো হবে। পরিকল্পনা রয়েছে চার হাজার কামরায় ৬৪ হাজার কোভিড কেয়ার আইসোলেশন বেডের বন্দোবস্ত করা হবে ।

রেল জানিয়েছে মধ্যপ্রদেশের ভোপালে ২০টি কোভিড কেয়ার আইসোলেশন কামরা মোতায়েন করা হয়েছে। যেখানে ২৯২ টি কোভিড আইসোলেশন বেড আছে। সেখানে আপাতত তিনজন কোভিড রোগী ভর্তি রয়েছেন। এছাড়া মহারাষ্ট্র ২৪টি কোভিড কেয়ার আইসোলেশন কামরায় রয়েছে ২৯২টি শয্যা। সেখানে আপাতত ৭২ জন করোনা আক্রান্ত যাত্রী থাকার আবেদন করেছেন। এছাড়া উত্তরপ্রদেশের বরেলি, ফৈজাবাদ, বারাণসী, নাজিবাবাদ স্টেশনে ৮০০ শয্যাবিশিষ্ট মোট ৫০টি কোভিড আইসোলেশন কোচের ব্যবস্থা করা হচ্ছে।দিল্লিতে থাকছে ১২০০ শয্যা বিশিষ্ট ৭৫ কোভিড কেয়ার কোচ।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...