Saturday, April 4, 2026

এবারের নির্বাচনেও নজরবন্দি অনুব্রত

Date:

Share post:

এবারের নির্বাচনেও নজরবন্দি করা হল বীরভূমের (Birbhum) তৃণমূলের (Tmc) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ৩০ এপ্রিল সকাল ৭ টা পর্যন্ত নজরবন্দি থাকবেন অনুব্রত। ২৯ এপ্রিল বীরভূমের সব কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগেই এই সিদ্ধান্ত। কমিশন জানিয়েছে, সবসময়ই অনুব্রত গতিবিধির উপর নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি, তাঁর সমস্ত গতিবিধি ভিডিওগ্রাফি করা হবে।

আরও পড়ুন-করোনায় আক্রান্ত নন, বিউলি ডাল-আলুপোস্ত খেয়ে ছুটি কাটাচ্ছেন মিঠুন

এর আগে দুটি নির্বাচন ২০১৬ এবং ১৯-এও অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা হয়েছিল।
সোমবার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, প্রতিবারই ভোটের আগে অনুব্রতকে নজরবন্দি করে রাখা হয়। “নজরবন্দি করা বেআইনি। এবার আমি বলব অনুব্রত, তোমায় নজরবন্দি করা হলে তুমি আদালতে যাবে।” যদিও কমিশনের সিদ্ধান্ত কথা শোনার পর আদালতে যাওয়ার কোনও পরিকল্পনার কথা জানাননি বীরভূমের ‘কেষ্টদা’। সংবাদ মাধ্যমকে তিনি জানান, তাঁকে নজরবন্দি করা হয়েছে, গৃহবন্দি নয়। সুতরাং ভোটের দিন তাঁর যেখানে-যেখানে যাওয়ার তিনি যাবেন। সঙ্গে কেউ থাকলে থাকতেই পারে।

প্রচারের সময় থেকেই তাঁর মন্তব্য নিয়ে অভিযোগ করে বিরোধীরা। এ বিষয়ে কমিশনের নালিশ জানায় বিজেপি। এবার ফের ভোটগ্রহণের সময় অনুব্রতকে নজরবন্দি করল কমিশন।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...