Monday, June 15, 2026

করোনায় আক্রান্ত নন, বিউলি ডাল-আলুপোস্ত খেয়ে ছুটি কাটাচ্ছেন মিঠুন

Date:

Share post:

গত মার্চ মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই বিজেপির হয়ে প্রচারে নেমে এপ্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে নেমেছেন ‘ফাটাকেষ্ট’। জনসভায় কখনও হাতের ইঙ্গিত দিয়ে গোখরোর ছোবলের কথা বুঝিয়েছেন আবার কখনও নিজের মুখেই ‘অভিমন্যু’ ছবির বিখ্যাত সংলাপ বলেছেন। সকালেই জানা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী। এমন খবর ফিল্মফেয়ারের ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরে জানা যায় পুরোটাই গুজব।

আরও পড়ুন-নেট দুনিয়ায় তারকা প্রার্থীদের ফোন নম্বর ভাইরাল, বাকবিতণ্ডায় তপ্ত সোশ্যাল মিডিয়া

দ্বিতীয় ট্যুইটে করে করোনা আক্রন্ত হননি মিঠুন একথা জানিয়ে দিল ফিল্মফেয়ার। ট্যুইটে লেখা হয়েছে, “‌মিঠুনের করোনা আক্রান্ত হওয়ার কথা ঠিক নয়। প্রবীণ এই অভিনেতা সুস্থ রয়েছেন। গুজব উড়িয়ে নিজেই বলেছেন, ‘‌১ মাসেরও বেশি সময় ধরে প্রচার চালিয়ে আমি ক্লান্ত। আমার প্রিয় খাবার বিউলি ডাল, আলুপোস্ত দিয়ে ছুটি কাটাচ্ছি।’‌

সম্প্রতি, কোভিড প্রোটকল ভাঙার অভিযোগ উঠেছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মালদহের বৈষ্ণবনগরে উপচে পড়া জনতার ভিড়ের মাঝে দাঁড়িয়ে ভোটপ্রচার করেন মিঠুন।

Advt

Related articles

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...