Saturday, April 4, 2026

ভ্যাকসিনের দাম কমাতে প্রস্তুতকারী সংস্থার কাছে আর্জি কেন্দ্রীয় সরকারের

Date:

Share post:

করোনা-ভ্যাকসিনের দাম কমানোর জন্য দুই টিকা প্রস্তুতকারী সংস্থা, ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউটকে অনুরোধ করল কেন্দ্র সরকার। কেন্দ্র আশা করছে, আরও কমতে পারে টিকার (Vaccine) দাম৷

সাধারণ মানুষের কাছে আরও বেশি সংখ্যায় ভ্যাকসিন পৌঁছে দিতেই সোমবার কেন্দ্রের তরফে দুই প্রস্তুতকারী সংস্থাকে টিকার দাম কমানোর জন্য আর্জি জানানো হয়েছে।
তবে এখনও এই দুই সংস্থা কোনও উত্তর দেয়নি৷

করোনা (corona) থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের উপরই ভরসা রাখছে কেন্দ্রীয় সরকার। ওদিকে আগামী ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷

দুই টিকা প্রস্তুতকারী সংস্থা, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং ভারত বায়োটেক ইতিমধ্যেই
করোনা টিকার দাম ঘোষণা করেছে৷ কিন্তু সাধারণ মানুষের কাছে টিকার এই দাম অনেকটাই বেশি বলে মনে করছে কেন্দ্র৷ সেই কারনেই টিকার দাম কমানোর আর্জি জানাল কেন্দ্র সরকার। সেরাম সংস্থার তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারগুলিকে কোভিশিল্ড দেওয়া হবে ৪০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালে এই টিকা পাওয়া যাবে ৬০০ টাকায়। তবে কেন্দ্রকে প্রতি ডোজ ১৫০ টাকা মূল্যে কোভিশিল্ড ভ্যাকসিন ( Vaccine) সরবরাহ করবে সেরাম। সেরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়েছে, বিদেশি টিকার থেকে কোভিশিল্ডের দাম অনেক কম।
কোভিশিল্ডের থেকেও অনেক বেশি দাম ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’-এর। রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালকে ৫০ শতাংশ টিকা দেবে ‘কোভ্যাক্সিন’ প্রস্তুতকারক ভারত বায়োটেক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কোভ্যাক্সিনের প্রতি ডোজের জন্য রাজ্য সরকারগুলিকে দিতে হবে ৬০০ টাকা। বেসরকারি হাসপাতালগুলিকে এক একটি ভ্যাকসিন ডোজের জন্য খরচ করতে হবে ১২০০ টাকা করে।এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের ১৫০ টাকায় কোভ্যাক্সিনের ডোজ সরবরাহ করা হবে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...